ধর্মীয় শিক্ষকসহ বিভিন্ন পদে দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ডিও লেটার

by hsnalmahmud@gmail.com

ধর্মীয় শিক্ষকসহ বিভিন্ন পদে দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগের জন্য তিনটি আলাদা ডিও লেটার পাঠিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রতিরক্ষা সচিব বরাবর এ পত্রগুলো পাঠানো হয় বলে ধর্ম মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন
banner

শিক্ষা উপদেষ্টাকে পাঠানো পত্রে ধর্ম উপদেষ্টা উল্লেখ করেন, ২০১৮ সালের সেপ্টেম্বরে জাতীয় সংসদে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (তাকমীল) সনদকে ইসলামিক স্টাডিজ ও আরবি বিষয়ে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান আইন পাস হয় এবং তা একই দিন বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়।

তিনি বলেন, “আইন প্রণয়নের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কওমি অঙ্গনের শিক্ষার্থীরা এখনো এ আইনের সুফল থেকে বঞ্চিত। ফলে আইনটির মূল উদ্দেশ্য বাধাগ্রস্ত হচ্ছে এবং কওমি শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।”

এ অবস্থায় তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ধর্ম) পদে দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগের বিষয়ে শিক্ষা উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন।

একইভাবে, দাওরায়ে হাদিস সনদধারীদের নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানে অগ্রাধিকার দিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাকে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন তিনি।

এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ধর্মীয় শিক্ষক পদে দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগের সুপারিশ জানিয়ে প্রতিরক্ষা সচিব বরাবরও একটি আধা-সরকারি চিঠি পাঠিয়েছেন ধর্ম উপদেষ্টা।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222