আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >>
মুসলিম পরিচয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ তুলে আহমদিয়া মুসলিম সম্প্রদায়, অর্থাৎ কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বৃহত্তর মিরপুরের উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, “এখন জুলাই সনদ ইস্যুতে গণভোটের দাবি উঠেছে। আমি বলব, যদি সাহস থাকে, তাহলে ‘কাদিয়ানীরা কাফের’— এই বিষয়ে গণভোটের আয়োজন করুন, দেখি পারেন কি না। মুসলমানরা কীভাবে তাদের মুসলিম হিসেবে মেনে নেয়, তা জনগণকেই ঠিক করতে দিন।”
তিনি আরও বলেন, “আজ পর্যন্ত কোনো হিন্দু বা খ্রিস্টান নিজেদের নামের আগে ‘মুসলিম’ শব্দ ব্যবহার করেনি। তাহলে কাদিয়ানীরা কেন মুসলমান পরিচয় বহন করবে? এতে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।”
সম্মেলনে বক্তারা খতমে নবুওয়তের মৌলিক বিশ্বাস রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
হাআমা/
