নয়া আগ্রাসনের জবাব হবে ‘আরও কঠোর’ : ইরান

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে সোমবার মার্কিন বাহিনীর হামলার পর, ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করেছে যে যেকোনো নতুন আগ্রাসনের জবাবে “আরও অনেক কঠোর” ব্যবস্থা নেওয়া হবে।

ইরানের সশস্ত্র বাহিনীর একজন শীর্ষ মুখপাত্র আবোলফজল শেকারচি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের নতুন আগ্রাসন চালানো হলে তার জবাব হবে “অনেক বেশি মারাত্মক এবং ভয়াবহ”, যা আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে।

বিজ্ঞাপন
banner

আল জাজিরা মঙ্গলবার (২৬ মে) জানিয়েছে যে, ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি মার্কিন হামলার জবাবে আরও সহিংস প্রতিক্রিয়া দেখানোর হুমকি দিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ফার্স’-এর প্রতিবেদন অনুযায়ী, শেকারচি স্পষ্ট করে জানিয়েছেন যে আরেকটি যুদ্ধ শুরু হলে ইরানের পাল্টা হামলা কেবল মধ্যপ্রাচ্য অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আঞ্চলিক সীমানা ছাড়িয়ে সুদূর পর্যন্ত পৌঁছাবে। একই সাথে এই হামলা আগের যেকোনো দফার চেয়ে অনেক বেশি ভারী এবং সহিংস হবে বলেও তিনি সতর্ক করেন।

সোমবার (২৫ মে) এই অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে।

তিনি উল্লেখ করেন, ইরান কোনো ধরনের উসকানি বা যুদ্ধ চায় না, তবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় দেশের সামরিক বাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে দ্বিধাবোধ করবে না। যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এই হামলা এমন এক সময়ে হয়েছে যখন, বিভিন্ন প্রতিবেদন অনুসারে, ওয়াশিংটন এবং তেহরান যুদ্ধ শেষ করার জন্য একটি সম্ভাব্য চুক্তির কাছাকাছি রয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ৩৯ দিনের যুদ্ধের সময়, এই অঞ্চলের বেশ কয়েকটি আরব দেশও ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইরানের পক্ষ থেকে এই হুংকার এলো, যা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে আরো ঝুঁকির মুখে ফেলতে পারে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222