মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অবমাননাকর ও কটূক্তিমূলক বক্তব্য প্রদান এবং তৌহিদী জনতার ওপর উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির প্রতিবাদে মানিকগঞ্জে ঐতিহাসিক শানে তাওহীদ মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি এ সমাবেশকে জেলার অন্যতম বৃহৎ জনসমাবেশ হিসেবে বিবেচনা করছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার দফতর সম্পাদক মাওলানা আব্দুল মতিন জানান,
সমাবেশটি অনুষ্ঠিত হবে—২৯ নভেম্বর ২০২৫, শনিবার, সকাল ১০টা। স্থান: বিজয় মেলা মাঠ, মানিকগঞ্জ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি
সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাজিদুর রহমান, আল্লামা মাহফুজুল হক, আল্লামা মামুনুল হক, আল্লামা জুনায়েদ আল হাবীব, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মুফতি নাজমুল হাসান কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মুনির কাসেমী, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, মুফতি আজিজুল হক ইসলামাবাদী, মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী, মুফতি রিজওয়ান রফিকী, মাওলানা আলি হাসান উসামা, মুফতি রেজাউল করীম আবরারসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
হেফাজতে ইসলাম জানিয়েছে, দেশের ধর্মপ্রাণ মুসলিম ও তৌহিদী জনতার ব্যাপক উপস্থিতির মাধ্যমেই ঈমানি অবস্থানকে আরও বস্তুনিষ্ঠভাবে শক্তিশালী করা সম্ভব হবে। এজন্য মহাসমাবেশে সকলে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
হাআমা/
