ড. ইউনূস সরকারের ওপর সন্তুষ্ট ৭০ শতাংশ মানুষ: জরিপ

by Fatih Work

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের মানুষের আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে । ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাম্প্রতিক দেশব্যাপী জরিপে উঠে এসেছে এমন চিত্র। আইআরআই’র সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ মনে করেন, ড. ইউনূস ভালো কাজ করছেন। পাশাপাশি ৭০ শতাংশ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, “ড. ইউনূসের নেতৃত্বে মানুষ অগ্রগতির বাস্তব সম্ভাবনা দেখতে পাচ্ছেন। তার প্রতি জনগণের এই আস্থা দেশের স্থিতিশীলতা, জবাবদিহিতা ও কাঙ্ক্ষিত সংস্কারের প্রত্যাশাকে প্রতিফলিত করে।”

বিজ্ঞাপন
banner

জরিপে দেখা যায়, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ভোটারদের আগ্রহও অত্যন্ত বেশি। ৬৬ শতাংশ ভোটার জানিয়েছেন তারা ভোট দিতে ‘খুবই আগ্রহী’, আর ২৩ শতাংশ জানিয়েছেন ‘কিছুটা আগ্রহী’। এছাড়া ৮০ শতাংশ মনে করছেন নির্বাচনের পরিবেশ হবে অবাধ ও সুষ্ঠু।

জোহান্না কাও আরও বলেন, “বাংলাদেশিদের এই আগ্রহ ও উদ্দীপনা প্রমাণ করে যে সংস্কার প্রক্রিয়া ধরে রাখা এবং নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করা অত্যন্ত জরুরি।”

আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে নীতি, রাজনীতি ও শাসনব্যবস্থা নিয়ে জনমত জরিপ পরিচালনা করে থাকে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222