খুলনায় ইসলামিক দাওয়াহ সম্মেলন ৮ ডিসেম্বর

by hsnalmahmud@gmail.com

মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. প্রতিষ্ঠিত দাওয়াতি ও মানবিক সংগঠন ‘পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ’–এর খুলনা জেলা শাখার উদ্যোগে আগামী ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার একটি ইসলামিক দাওয়াহ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় বাগমারাস্থ মারকাযুল উলূম মাদরাসা প্রাঙ্গণে সম্মেলনটি শুরু হবে।

‘পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ’ একটি অরাজনৈতিক, সামাজিক, মানবিক, দাওয়াতি ও ইসলাহি সংগঠন। প্রখ্যাত ইসলামী মনীষী, দার্শনিক ও মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. ১৯৭৪ সালে ভারতের লাখনৌতে সংগঠনটি প্রতিষ্ঠা করেন ইসলামের দাওয়াতকে যুগোপযোগীভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে। একই চেতনায় বাংলাদেশের মাটিতেও সংগঠনটি দাওয়াহ, তা’লীম, ইসলাহ ও খিদমাহ—এই চার দফা কর্মসূচির আলোকে সারাদেশে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন
banner

সমাজকে খ্রিস্টান–এনজিও মিশনারি, কাদিয়ানী ও অন্যান্য ভ্রান্ত ফিরকার অপতৎপরতা থেকে সচেতন করা এবং আধুনিক শিক্ষিত সমাজকে ফিকরি ইরতিদাদ—চিন্তাগত ধর্মচ্যুতি, নাস্তিক্যবাদ ও ইসলামবিরোধী মতবাদের প্রভাব থেকে রক্ষা করা সংগঠনের অন্যতম প্রধান কাজ। এ উদ্দেশ্যেই দেশব্যাপী ধারাবাহিকভাবে ইসলামিক দাওয়াহ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

সম্মেলনের অতিথিবৃন্দ

  • প্রধান অতিথি: মাওলানা মুশতাক আহমদ
    মুহতামিম, খুলনা দারুল উলূম মাদরাসা
  • গেস্ট অব অনার: মাওলানা আব্দুর রাযযাক নদভী
    চেয়ারম্যান, অভিভাবক পরিষদ, পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ
  • প্রধান আলোচক: ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী
    আমির, পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ
  • উদ্বোধক: মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া
    উপদেষ্টা, পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ

সম্মেলনের সভাপতি এবং পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ খুলনা জেলা শাখার আমির মাওলানা সোহরাব হুসাইন খুলনাভী বলেন,“সমাজে ইসলামবিরোধী দাওয়াত, মতবাদ ও নাস্তিক্যবাদের বিস্তার রোধে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আলেম, ছাত্র, শিক্ষকসহ সর্বস্তরের মুসলিমদের সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানান।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222