কোরআনের বর্ণনায় সেই হুদহুদ পাখি

by Masudul Kadir

৩৬ নিউজ ডেস্ক :: সমগ্র পৃথিবী শাসন করেছেন মাত্র কয়েকজন। এরমধ্যে একজন ছিলেন আল্লাহর পয়গম্বর। যিনি বিচারিক জ্ঞানের অধিকারী ছিলেন। হযরত সোলাইমান আলাইহিস সালাম। আমরা যে হুদহুদ পাখি নিয়ে আলোচনা করতে চাই তা হযরত সোলাইমান আলাইহিস সালাম সংশ্লিষ্ট। পাখিদের আলোচনার মধ্যে হুদহুদ অন্যতম। প্রিয় নবী হযরত হযরত সোলাইমান আলাইহিস সালাম-এর রাজত্বকালের হুদহুদ পাখি বার্তাবাহক হিসেবে কাজ করত। অনেকটা সাংসাবাদিকের মতো। আজকের ড্রোনের মতো হুদহুদ পাখি এক জায়গা থেকে অন্যত্র সংবাদ নিয়ে আসতে পারতো।

গল্পটিতে সংবাদ সংগ্রাহক ও পরিবেশকদের জন্য বড় শিক্ষা আছে। হুদহুদের গতি, বুদ্ধিমত্তা, সুষ্ঠু-নির্মোহ সংবাদ সংগ্রহ এবং নিঁখুত উপস্থাপন বেশ তাৎপর্যপূর্ণ। হুদহুদ দ্রুতগতির পাখি এবং উড়াল দেওয়ার ক্ষেত্রে তার দলবদ্ধ হওয়ার প্রয়োজন হয় না। তার আছে আত্মরক্ষার কৌশল, সে ক্ষুধা-তৃষ্ণায় দমে যায় না। বুদ্ধিমত্তা ও ধূর্ততায় তার জুড়ি মেলা ভার।

বিজ্ঞাপন
banner

পবিত্র কোরআনে হুদহুদ পাখি সম্পর্কে ইরশাদ হয়েছে, ‘এরপর সোলায়মান পাখিদের খোঁজখবর নিয়ে বললেন, ‘কী ব্যাপার, হুদহুদকে তো দেখছি না, সে কি অনুপস্থিত? আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব অথবা জবাই করব অথবা সে উপযুক্ত কারণ দর্শাবে।’ একটু পরেই হুদহুদ এসে পড়ল এবং বলল, ‘আপনি যে খবর মোটেও জানেন না তা আমি অনুপুঙ্খ জেনে এসেছি এবং সাবা জাতি থেকে সুনিশ্চিত খবর নিয়ে এসেছি। আমি দেখলাম, এক নারী তাদের নেতৃত্ব দিচ্ছেন, তাঁকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তাঁর আছে এক বিরাট সিংহাসন।

সোলায়মান বলল, ‘আমি যাচাই করে দেখব, তুমি কি সত্য বলেছ, না তুমি মিথ্যাবাদী? তুমি আমার এই চিঠি নিয়ে যাও এবং তাদের তা অর্পণ করো; এরপর তাদের কাছ থেকে সটকে পড়ো এবং দেখো, তারা কী উত্তর দেয়।’ (সুরা নামল : আয়াত ২০-২৮)
হুদহুদের সংবাদ সংগ্রহ, উপস্থাপনা ও পরিবেশনশৈলী দেখে মনে হয়, পাখিটি সাধারণ কোনো হুদহুদ ছিল না; বরং বিশেষ গুণ ও ক্ষমতাসম্পন্ন হুদহুদ পাখি ছিল। তার কর্মকাণ্ডে সংবাদকর্মীদের জন্য রয়েছে চমৎকার সব শিক্ষা। কেননা তাঁর উপস্থাপন ছিল কৌতূহলোদ্দীপক, বাক্য ছিল মার্জিত, সংবাদের ভিত্তি ছিল সত্য ও সুদৃঢ় এবং সে আত্মরক্ষায় পারদর্শী। যা একজন সংবাদকর্মীর জন্য শিক্ষণীয়।
হুদহুদ সত্যিই চিঠি নিয়ে ছুটে গিয়েছিল সেই সাবা গোত্রে। চিঠির ফরমান পৌঁছে দিয়েছিল। সর্বশেষ নারী রাণীকে হযরত সোলাইমান আলাইহিস সালাম-এর কাছে এই হুদুহুদের তথ্যের ভিত্তিতেই মাথানত করতে বাধ্য করা হয়েছিল।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222