মানুষের জীবনে সুস্থতা ও অসুস্থতা উভয়ই মহান আল্লাহর পক্ষ থেকে আসে। বিভিন্ন সময়ে আমরা প্রাণঘাতী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হই। এসব কঠিন রোগ ও ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে চিকিৎসার পাশাপাশি আল্লাহর সাহায্যের বিকল্প নেই। তিনিই মানুষকে রোগ থেকে আরোগ্য ও মুক্তি দিতে পারেন। হাদিস শরিফে কঠিন রোগ থেকে বেঁচে থাকার এবং আক্রান্ত হলে মুক্তি পাওয়ার বেশ কয়েকটি অত্যন্ত কার্যকর দোয়া বর্ণিত হয়েছে।
- সব ধরনের কঠিন রোগ থেকে আশ্রয়ের দোয়া
যাবতীয় কুষ্ঠ, ধবল বা সংক্রামক ব্যাধিসহ সব ধরনের কঠিন রোগ থেকে বাঁচতে নবীজি (সা.) এই দোয়া বেশি বেশি পড়তে বলেছেন, ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি; ওয়াল জুনুনি; ওয়াল জুজামি; ওয়া সাইয়্যিয়িল আসক্বাম।’
অর্থ: ‘হে আল্লাহ, আমি অবশ্যই তোমার কাছে ধবল (শ্বেতী), উন্মাদ (পাগলামি), কুষ্ঠরোগ এবং সব ধরনের কঠিন রোগ থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (সুনানে আবু দাউদ)

টিএইচএ/