যথাসময়েই অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে মন্ত্রী

by hsnalmahmud@gmail.com

৩৬ নিউজ ডেস্ক:: যথাসময়ে দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

রুমিন ফারহানা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, ওনার কাছে আমার প্রশ্ন যে, আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হওয়ার কথা ছিল–ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ–এই নির্বাচনগুলো কবে হবে?

তিনি বলেন, আমরা জেলাগুলোতে দেখেছি জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর ধরে লড়াই করেছি। আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে, বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপর যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো… এখন প্রায় চার মাসের মতো হয়ে গেছে সরকার গঠিত হয়েছে, এরপরও কিন্তু আমরা এ ব্যাপারে কিছু জানতে পারিনি।

তিনি আরও বলেন, আমাদের সংবিধান অনুযায়ী আমাদের স্থানীয় পর্যায়ের পুরো শাসনব্যবস্থা স্থানীয় নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন, তাদের হাতে হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই মন্ত্রণালয়ে যেই জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে প্রতিটি জেলায়, তাদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা কিন্তু সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সেই কারণেই মন্ত্রীকে আজ আমি পেলাম, তাই আমি আপনার কাছে প্রশ্ন রাখছি যে এই স্থানীয় সরকার নির্বাচন কবে হবে? সেই নির্বাচনে কখনো আমরা শুনতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে। কেউ বলছেন পারবে, কেউ বলছেন পারবে না, কেউ বলছে দলীয় প্রতীকে হবে না, বলে যারা ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। এই বিষয়গুলো যদি মন্ত্রী পরিষ্কার করতেন, আমার মনে হয় এখানে আমরা যারা সংসদ সদস্য আছি, রাজনীতির সঙ্গে যুক্ত, আমাদের যেমন বুঝতে সুবিধা হতো, একইভাবে স্থানীয় প্রশাসনে যারা রাজনীতি করেন, স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন, তাদের জন্যও বুঝতে সুবিধা হতো।

জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমাদের সংসদ সদস্য কয়েকজন বিভিন্ন বিষয়ের অবতারণা করেছেন। তবে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যে, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা সিদ্ধান্তে একমত হয়েছি। সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করবো।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222