যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তিচুক্তি, স্বাগত জানালো বাংলাদেশ

by Abid vs36

যুক্তরাষ্ট্র- ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বাংলাদেশ ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে এসেছে। এ ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সংশ্লিষ্ট সকল পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করছে বাংলাদেশ।

বিজ্ঞাপন
banner

চুক্তিটি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়িত হবে বলে আশা করে বাংলাদেশ। একই সঙ্গে চুক্তিটি টেকসই ও দীর্ঘস্থায়ী হবে বলেও আশা বাংলাদেশের।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে, মধ্যপ্রাচ্যে শান্তি–স্থিতিশীলতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সর্বশেষ এই অগ্রগতির ওপর ভিত্তি করে বাকি বিষয়গুলো সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222