বিশ্বকাপ থেকে বিদায় নিল দুই দেশ

by naymur bd1999

৩৬ নিউজ ডেস্ক:: বিশ্বকাপ থেকে ছিটকে গেল দুটি দেশ। প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল তুরস্ক। আর ব্রাজিলের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল হাইতি।

হাইতিকে বড় ব্যবধানে ব্রাজিল হারাবে, এটাই প্রত্যাশিত। প্রথম ১০ মিনিট প্রতিপক্ষকে দেখে নেওয়ার পর বল এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে ব্রাজিল। ব্রাজিলের বিপক্ষে হাইতিকে দর্শকের মতো দেখা গেছে।

বিজ্ঞাপন
banner

ব্রাজিল ফুটবল দক্ষতায় অনেক এগিয়ে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সাধ্য মতো চেষ্টা করেছে হাইতি। অকারণ রক্ষণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেনি। ৬৩ মিনিটে কর্নার থেকে প্রায় গোলও করে ফেলেছিল হাইতি। ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার বাঁচিয়ে দেন।

খেলার ২৩ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক জনি প্লাসিড প্রতিহত করলে বক্সের সামনে বল পান ডিফেন্ডার হানেস ডেলক্রোইক্স। তিনিই প্রায় আত্মঘাতী গোল করে ফেলছিলেন! তার পায়ে লেগে গোলমুখী বল ম্যাথেউস কুনহার পায়ের ছোঁয়ায় সামান্য দিক পরিবর্তন করে গোলে ঢুকে যায়।

৩৬ মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোলও কুনহার। মাঝ মাঠে প্রতিপক্ষ ফুটবলারের পা থেকে বল কেড়ে নিয়ে দৌড়ে বাঁ পায়ের শটে গোল করেন কুনহা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ভিনিসিয়াস। এর আর কোনো গোল না হওয়ায় হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222