হরমুজ প্রণালিতে ভয় কমেছে, বেড়েছে জাহাজ চলাচল

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: বাণিজ্যিক পথ হরমুজ প্রণালি। ভয় কমেছে, বেড়েছে জাহাজ চলাচল। হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল গত দুই মাসের মধ্যে সবচেয়ে ব্যস্ততম পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার (১৯ জুন) সামুদ্রিক ট্র্যাকিং সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

এই অঞ্চলে জাহাজ চলাচল বাড়ার লক্ষণ হিসেবে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রণালির ঠিক দক্ষিণে সংযুক্ত আরব আমিরাতের খোরফাক্কান বন্দরের বাইরে খালি ট্রাকের লাইন প্রায় তিন কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে এবং সেখানে অন্তত চারটি কনটেইনার জাহাজ থেকে মালামাল খালাস করা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

আরও পড়ুন: যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ, আজ থেকেই কার্যকর
নাম প্রকাশ না করার শর্তে ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, কুয়াশাচ্ছন্ন দিগন্তে আরও বেশ কিছু জাহাজ দেখা যাচ্ছিল, যেগুলো দৃশ্যত জেটিতে নোঙর করা এবং মালামাল খালাসের জন্য নিজেদের পালার অপেক্ষায় ছিল।

ট্র্যাকিং ফার্ম ‘এএক্সএসমেরিন’-এর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সদ্য উন্মুক্ত হওয়া এই প্রণালি দিয়ে মোট ২৫টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে, যা এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে সর্বোচ্চ। মার্চের শুরুর দিক থেকে দৈনিক গড়ে যেখানে মাত্র সাতটির কিছু বেশি জাহাজ চলাচল করছিল, সেই তুলনায় এই সংখ্যা তিন গুণেরও বেশি।

চলতি সপ্তাহে যুদ্ধ অবসানের চুক্তির আওতায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌ-পথটি পুনরায় খুলে দিতে সম্মত হওয়ার পরই জাহাজ চলাচলের এই জোয়ার আসে। তবে এই বৃদ্ধিটি ঘটেছিল শুক্রবার সুইজারল্যান্ডে দুই পক্ষের মধ্যে পূর্বনির্ধারিত আলোচনা স্থগিত হওয়ার আগেই।

এএক্সএসমেরিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার পারাপার হওয়া জাহাজের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ কিছু জাহাজ শনাক্তকরণ এড়াতে তাদের এআইএস (অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম) ট্রান্সপন্ডার সিগন্যাল বন্ধ করে রেখেছিল।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানি বাহিনী কার্যত এই প্রণালিটি বন্ধ করে দিয়েছিল। এরপর থেকে সামুদ্রিক কর্তৃপক্ষ এই এলাকায় জাহাজের ওপর ডজন খানেক হামলার খবর জানিয়েছিল।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222