মেসিকে ইতিহাসের সেরা বললেন ইয়ামাল

by Masudul Kadir

ক্রীড়া ডেস্ক :: লামিন ইয়ামাল। স্পেনের খ্যাতনামা তারকা। পৃথিবীবাসীর অহংকর তিনি। নিজের কাছে মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড় মনে হলেও তার কাছে আদর্শ হলো ব্রাজিলের তারকা নেইমার। স্প্যানিশ গণমাধ্যম আরটিভিইকে দেওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘প্রতিটি ম্যাচেই মেসি প্রমাণ করেন যে তিনিই ইতিহাসের সেরা। কারও যদি এ নিয়ে সন্দেহ থাকে, তাহলে সেটা শুধু সন্দেহ খোঁজার জন্যই। এ বিষয়ে আর কিছু বলার নেই। আমার আদর্শ নেইমার, কিন্তু সেরা মেসি।’

এদিকে চলমান ফিফা বিশ্বকাপে শিরোপাধারী আর্জেন্টিনাকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন মেসি। কানসাস সিটি স্টেডিয়ামে দলের ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন তিনি।

বিজ্ঞাপন
banner

আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেছেন। এর মাধ্যমে তিনি জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সমান হয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের একজন হয়েছেন।

৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এক ম্যাচে একাধিক গোল করে নতুন রেকর্ডও গড়েছেন মেসি। তিনি ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলার দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছেন।

এছাড়া পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তিও গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে এ কৃতিত্ব ছিল শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্দোর।

তবে এসব অর্জনের পরও ইয়ামালের মতে, সর্বকালের সেরা ফুটবলার কে—তা নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই।

অন্যদিকে, সাম্প্রতিক হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফিরছেন ইয়ামাল। তিনি জানিয়েছেন, শারীরিকভাবে ভালো অনুভব করলেও এখনও পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত নন।

বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে ২৫ মিনিট খেলেন তিনি। প্রায় দুই মাস পর সেটিই ছিল তার প্রথম ম্যাচ।

ইয়ামাল বলেন, ‘আমি ভালো আছি, নিজেকে ফিট মনে হচ্ছে। তবে এখনও পুরোপুরি ছন্দে ফিরতে কিছুটা সময় লাগবে। এখনই পূর্ণ ম্যাচ খেলার সময় নয়। তবে কোচ যত মিনিট খেলাতে চান, আমি প্রস্তুত। মাঠে নেমে দলকে সাহায্য করতে সবসময়ই ভালো লাগে।’

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222