আবার ইরান সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনা এগিয়ে নিতে আবারও তেহরান সফরে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সুইজারল্যান্ডে পূর্বনির্ধারিত আলোচনা স্থগিত হওয়ার পর দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে এবং সরাসরি আলোচনা সচল করার লক্ষ্যেই তার এই জরুরি সফর।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে জিও নিউজ জানিয়েছে, নাকভি তার ইরান সফরের অংশ হিসেবে মাশহাদ বিমানবন্দরে অবতরণ করেছেন।

বিজ্ঞাপন
banner

ইরানের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাতে আরেক ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে শীর্ষ ইরানি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন নাকভি৷ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে পরবর্তী পদক্ষেপেও নজর রাখবেন।

বাঘাই জানান, ‘ইরান-মার্কিন আলোচনা সংক্রান্ত পাকিস্তানের প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আজ দুপুরে ইরানে পৌঁছেছেন। এই সফরকালে তিনি ইরানি স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনায় বসবেন বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহের আলোচনা শেষে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। বুধবার এটি ইলেকট্রনিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের পক্ষে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এতে স্বাক্ষর করেন। মধ্যস্থতাকারী হিসেবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

চুক্তি অনুযায়ী ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেবে এবং নতুন কোনো নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র। এছাড়াও লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিযেছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান।

এই সমঝোতার পর এখন ৬০ দিনের মধ্যে ‘চূড়ান্ত চুক্তি’ নিয়ে আলোচনার পথ তৈরি হবে। তবে দক্ষিণ লেবাননে নতুন ইসরায়েলি হামলার কারণে সুইজারল্যান্ডে নির্ধারিত পরবর্তী দফার কারিগরি আলোচনা স্থগিত হয়ে যায়।

এই অচলাবস্থা নিরসনেই এই ঝটিকা সফরে তেহরান গেলেন মহসিন নাকভি। ফেব্রুয়ারি শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে বেশ কয়েকবার তেহরান সফর করেছেন পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী। এই সপ্তাহের শুরুর দিকে সবশেষ তেহরান সফর করেছিলেন তিনি।

সূত্র: জিও নিউজ, আলজাজিরা

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222