হাসিনা দেশের অর্থনীতিকে লুট করে নিয়ে গেছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

by naymur bd1999

৩৬ নিউজ ডেস্ক:: শেখ হাসিনা সরকার দেশের অর্থনীতিকে লুট করে নিয়ে গেছে। ব্যাংক বীমা থেকে শুরু করে সব তলানিতে রেখে গেছে। এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভঙ্গুর অর্থনীতি আবার সোজা হয়ে দাঁড়াচ্ছে। ইতোমধ্যে উন্নয়ন কার্যক্রম শুরু হয়ে গেছে। দেশ এগিয়ে যাচ্ছে।

এ অনুষ্ঠানে টাঙ্গাইলের বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার ও গাছের চারা দেওয়া হয়। ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মৌসুমের সরকারি কৃষি সহায়তার অংশ হিসেবে এলাকার ছোট ও মাঝারি কৃষকেরা এই সুবিধা পেয়েছেন।

বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকী, টাঙ্গাইল (সখীপুর ও বাসাইল) সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহজাহান আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরসহ অন্যরা।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222