ভেনেজুয়েলায় স্থল অভিযানের ঘোষণা করল ট্রাম্প

by Nur Alam Khan

ভেনেজুয়েলায় শিগগিরই স্থল অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাদকবিরোধী অভিযান আর কেবল সমুদ্রপথে সীমাবদ্ধ থাকবে না; বরং যেখানেই ‘মাদক সন্ত্রাসীদের’ খোঁজ পাওয়া যাবে, সেখানেই আঘাত হানবে যুক্তরাষ্ট্র। মাদকবিরোধী অভিযানের আড়ালে ওয়াশিংটন–কারাকাস উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন নৌবাহিনীর অভিযানে ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌকার ওপর দ্বিতীয় দফা ‘ডাবল-ট্যাপ’ হামলার অভিযোগ বিতর্ক আরও উসকে দিয়েছে।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, দ্বিতীয় দফার হামলার বিষয়ে তিনি কিছু জানতেন না। স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, তিনি কেবল প্রথম দফার সফল অভিযান সম্পর্কে অবগত ছিলেন। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথও জানান, প্রথম ধাপের হামলা তিনি সরাসরি দেখার পর অন্য কাজে চলে যান। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা দ্বিতীয় দফার হামলার নির্দেশ দিয়েছিলেন।

বিজ্ঞাপন
banner

এদিন মন্ত্রিসভার বৈঠকেই ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানো হতে পারে। তার ভাষায়, “মাদকবিরোধী অভিযান এখন সমুদ্রপথ ছাড়িয়ে কারাকাসের যেসব এলাকার ‘মাদক সন্ত্রাসীরা’ সক্রিয় রয়েছে, সেই স্থানগুলোই আমাদের লক্ষ্যবস্তু হবে। যে দেশ বা যে ব্যক্তি যুক্তরাষ্ট্রে মাদক পাঠাবে, সবাই আক্রমণের শিকার হবে।”

এদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক টেলিফোন আলাপে ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এক সপ্তাহের সময়সীমা দিয়ে বলেছেন— তিনি যেন পদত্যাগ করে পরিবারসহ নিজের পছন্দমতো কোনো দেশে চলে যান। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র তাকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেয়। প্রতিবেদনে বলা হয়, দুই নেতার মধ্যে ১৫ মিনিট কথা হয়। মাদুরো ট্রাম্পকে জানান, তাকে ‘পূর্ণ আইনি দায়মুক্তি’ এবং যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা দিলে তিনি দেশ ছাড়তে প্রস্তুত। পাশাপাশি তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান মামলা এবং ভেনেজুয়েলার আরও ১০০ কর্মকর্তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানান তিনি।

তবে ট্রাম্প মাদুরোর বেশিরভাগ দাবি প্রত্যাখ্যান করে বলেন, তার হাতে মাত্র এক সপ্তাহ সময় রয়েছে। এই আল্টিমেটাম শেষ হয় গত শুক্রবার (২৮ নভেম্বর)। এর পরদিন শনিবার (২৯ নভেম্বর) ট্রাম্প ঘোষণা দেন— যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার আকাশসীমা ‘অবৈধভাবে বন্ধ’

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222