‘আ.লীগ ঢাকা বিমানবন্দরকে ব্যাপক ত্রুটিসম্পন্ন একটি ফাঁপা স্থাপনা করেছে’

by amirulislamluqman20@gmail.com

প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, মেগা প্রকল্প বাস্তবায়নে আওয়ামী লীগ কারিগরি ইনপুট প্রদানে যে পরিমাণ ‘মেস’ করে গেছে, তা চিন্তার বাইরে। কারিগরি দিক থেকে এটা মহাপাপ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ডিজাইনেই ন্যূনতম টেলিকমিউনিকেশন অবকাঠামোর বিবেচনা রাখা হয়নি। তিনি বলেন, এখন না বললে দায়িত্ব ছাড়ার পরে বললে বলবেন—আগে কেন বলেন নাই!

এ বিষয়ে ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের কিছু ত্রুটির বিস্তারিত বিবরণ তিনি তুলে ধরেন।

তিনি বলেন, বিদেশিদের ধরে এনে বাইরে থেকে চকচকে কিন্তু ভেতরে ফাঁপা একটি স্থাপনা বানানো হয়েছে। আধুনিক যুগে ডেটা সেন্টার ও ন্যূনতম টেলিকমিউনিকেশন কনসিডারেশন ছাড়া একটি এয়ারপোর্ট টার্মিনালের ডিজাইন ও ইমপ্লিমেন্টেশন হয়ে যেতে পারে, এটা কোনো ব্যাখ্যাতেই পড়ে না।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222