আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা চাইলে তাদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, সম্মুখসারির জুলাইযোদ্ধারা বিশেষ নিরাপত্তা পাবেন। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে যে সন্ত্রাসী গুলি করেছেন, তাকে চিহ্নিত করা হয়েছে। যদি কেউ তার সন্ধান দিতে পারেন, তাকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
উপদেষ্টা আরো বলেন, জুলাইযোদ্ধাদের বিশেষ নিরাপত্তায় আমরা একটা কমিটি গঠন করেছি। তারাই মূলত এটা নিয়ে কাজ করবে।
ওসমান হাদির ওপরে হামলায় জড়িত সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
এআইএল/
