আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদের স্ত্রীসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।
আসামিরা হলেন ফয়সালের স্ত্রী সামিয়া, তার শ্যালক শিপু ও বান্ধবী মারিয়া।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এআইএল/
