মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি জীবিত আছেন কিনা জানেন না ছেলে

by Fatih Work

মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চির ছেলে তার মায়ের স্বাস্থ্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সংবাদ সংস্থার মতে, ২০২১ সাল থেকে কারাবন্দি থাকা মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চির ছেলে বলেছেন, তিনি তার মায়ের স্বাস্থ্যের অবস্থা নিয়ে অত্যন্ত চিন্তিত।

বিজ্ঞাপন
banner

সুচির ছেলের মতে, তার মায়ের অবস্থা একসময় আশঙ্কাজনক ছিল; তবে বর্তমানে তার স্বাস্থ্যের বিষয়ে কোনো তথ্য নেই, এমনকি তিনি জীবিত আছেন কি না—সেটাও তিনি জানেন না।

সুচির ছেলে আরও বলেন, তিনি আশা করছেন এই মাসে মিয়ানমারের নির্বাচন চলাকালীন অং সান সু চির মুক্তি হতে পারে।

সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ২০২১ সালে মিয়ানমারের সেনাবাহিনী অং সান সু চিকে গ্রেপ্তার করে। উসকানি, দুর্নীতি, নির্বাচন জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে তিনি বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222