ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রধান উপদেষ্টার প্রেস উইং

by Abid

সিঙ্গাপুরে উন্নত চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ মো. ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিজে হাসপাতালে গিয়ে হাদির বর্তমান অবস্থা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ফোনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে হাদির চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
banner

প্রেস উইংয়ের বিবৃতিতে জানানো হয়, রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তিনি জানান, শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং হাদির দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় অবস্থানকালে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে বিশেষায়িত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে পাঠানো হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222