আজ সন্ধ্যায় আসবে ওসমান হাদির লাশ

by Fatih Work

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান এবং হাদির চিকিৎসায় সরাসরি সম্পৃক্ত চিকিৎসক ডা. আব্দুল আহাদ।

তিনি জানান, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ ঢাকার উদ্দেশে রওনা দেবে। ফ্লাইটটি সন্ধ্যা আনুমানিক ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222