শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড: তদন্তের অগ্রগতি জানাতে সমন্বিত সংবাদ সম্মেলন আজ

by Abid

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তের সর্বশেষ অগ্রগতি জানাতে আজ রোববার একটি সমন্বিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে র‍্যাব, পুলিশ ও বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, বিভিন্ন সংস্থার সমন্বয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তদন্তে প্রাপ্ত তথ্য, গ্রেপ্তার এবং মামলার বর্তমান অবস্থা তুলে ধরা হবে।

বিজ্ঞাপন
banner

এদিকে, হাদিকে গুলির ঘটনায় আগে দায়ের করা হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২০ ডিসেম্বর) এ নির্দেশ দেওয়া হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছিলেন হাদি। প্রচারণা শেষে ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব যে আটজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন— প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, সহযোগী মো. কবির ওরফে দাঁতভাঙা কবির, মো. ফয়সাল এবং হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান। এছাড়া পুলিশ গ্রেপ্তার করেছে মানবপাচারের সঙ্গে জড়িত সঞ্জয় চিসিম ও সিবিয়ন দিও এবং ফয়সালকে পালাতে সহায়তাকারী মো. নুরুজ্জামান নোমানীকে। মামলায় দুইজন গাড়িচালককে সাক্ষী করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222