ভারতে বাংলাদেশি হাইকমিশনারের পরিবার ঝুঁকিতে রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

by Fatih Work

ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেসনোট পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ঢাকা।

রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারের পরিবার হুমকি ও ঝুঁকিবোধ করছে। তাদের হত্যার হুমকি দেয়া হয়েছে। এর প্রমাণ নেই, কিন্তু আমরা শুনেছি হুমকি দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার এত ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে এলো সেটাই বড় প্রশ্ন। এ সময় প্রয়োজনে ভারতে মিশন ছোট করার কথাও জানান তিনি।

উল্লেখ্য, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টা নাগাদ ৩টি গাড়িতে করে কিছু লোক এসে বাংলাদেশ ভবনের গেটে দাঁড়িয়ে ‘হাই কমিশনারকে ধরো’ বলে কিছুক্ষণ চিৎকার করে ও বিভিন্ন হুমকি দেয়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222