তারেক রহমানকে সংবর্ধনা দেয়ার লিখিত আনুমতি পেয়েছে বিএনপি

by Fatih Work

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, তারেক রহমানের ঐতিহাসিক দেশে ফেরাকে কেন্দ্র করে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের অনুমতি লিখিতভাবে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

শায়রুল কবির খান বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ সংক্রান্ত অনুমতিপত্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে পাঠান।

তিনি আরও জানান, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন অনুমতিপত্রটি নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেন। সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর দায়িত্বপ্রাপ্ত সাত্তার পাটোয়ারী চিঠিটি গ্রহণ করেন।

দলীয় সূত্র জানায়, অনুমতি পাওয়ায় তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি আরও এগিয়ে নেওয়া হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222