ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি, বিকেলে বিক্ষোভ মিছিল

by Abid

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার একাধিক কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় শাহবাগে সংবাদ সম্মেলন করবে সংগঠনটি। এরপর বিকেল ৩টা থেকে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, প্রায় ১০ লক্ষ মানুষের উপস্থিতি ও সম্মতিতে ঘোষিত তাদের দুই দফা দাবির একটিও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। একই সঙ্গে অভিযোগ করা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

পোস্টে আরও বলা হয়, সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়নি এবং এসব সংস্থা থেকে ‘হাসিনার চরদের’ গ্রেপ্তার করা হয়নি। অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদির হত্যাকে তুচ্ছ করে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ তোলে সংগঠনটি।

এরপর রাত ১০টা ৫৪ মিনিটে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে। কিছুক্ষণ পর রাত সোয়া ১১টার দিকে দেওয়া আরেকটি স্ট্যাটাসে তারা দাবি জানায়, হত্যাকারীকে দ্রুত জীবিত গ্রেপ্তার করতে হবে এবং কোনো ধরনের ‘বন্দুকযুদ্ধের নাটক’ তারা দেখতে চায় না।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222