ভারতে হামলার শিকার বাংলাদেশি মিশনগুলোর ভিসা সেকশন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানান।
বাংলাদেশে নির্বাচনের আগে ভারতীয়দের জন্য ট্যুরিস্ট ভিসা স্থগিত করা হয়েছে, নাকি বন্ধ করা হয়েছে, এমন প্রশ্ন করেন সাংবাদিকরা।
উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার কাছে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই। আমি যেটা করেছি, আমাদের যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে নিরাপত্তার কারণে আমরা আপাতত ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছি।
উল্লেখ্য, ২০ ডিসেম্বর নয়াদিল্লি এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারে হিন্দু উগ্রপন্থি জঙ্গিরা হামলা ও ভাঙচুর চালায়। এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার পাশাপাশি ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশিদের ভিসা প্রদান কার্যক্রম সীমিত করে। যার জেরে সেখানে বাংলাদেশিদের যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে।
এআইএল/
