অনুষ্ঠানে প্রকাশ্যে ভোট প্রার্থনা: জামায়াত নেতা শাহাজাহান চৌধুরীকে শোকজ

by amirulislamluqman20@gmail.com

প্রীতিভোজ অনুষ্ঠানে দাঁড়িপাল্লা প্রতীকে প্রকাশ্যে ভোট প্রার্থনার অভিযোগ উঠেছে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. জসিম উদ্দীনের বিরুদ্ধে।

এ ঘটনায় চট্টগ্রাম-১৫ আসনে (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহাজাহান চৌধুরীকে শোকজ করা হয়েছে। জসিম উদ্দিন শাহজাহান চৌধুরীর পক্ষে ভোট চান।

বিজ্ঞাপন
banner

প্রীতিভোজ অনুষ্ঠানে ভোট চাওয়ার একটি ভিডিও ভাইরাল হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী বিষয়টি নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ হিসেবে দেন।

আজ বুধবার (১৪ জানুয়ারি) আসনটির দায়িত্বপ্রাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ ইলেক্ট্রোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ (যুগ্ম জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম) নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ শোকজ করেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222