২৯ আসনে রিকশা প্রতীকের চূড়ান্ত প্রার্থী ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের

by hsnalmahmud@gmail.com

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীক নিয়ে ২৯টি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

দলটির পক্ষ থেকে জানানো হয়, “দশ দলীয় নির্বাচনী ঐক্য”-এর সমঝোতার আলোচনার ভিত্তিতে এসব প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত প্রার্থীদের মধ্যে ২৩টি সংসদীয় আসনে “দশ দলীয় নির্বাচনী ঐক্য”-এর আওতায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞাপন
banner

অপরদিকে, ৬টি আসনে উন্মুক্ত ভিত্তিতে জোটভুক্ত বিভিন্ন দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে খেলাফত মজলিসের প্রার্থীরা রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন। এসব আসনের মধ্যে সুনামগঞ্জ–৩ ও কিশোরগঞ্জ–১ আসনে খেলাফত মজলিস, মৌলভীবাজার–৪ ও নারায়ণগঞ্জ–৪ আসনে এনসিপি, ফেনী–২ আসনে এবি পার্টি এবং ফরিদপুর–৪ আসনে জামায়াতে ইসলামীর সঙ্গে উন্মুক্ত সমঝোতার ভিত্তিতে প্রার্থীরা মাঠে থাকবেন।

যেসব আসনে প্রার্থী চূড়ান্ত দেখুন মিডিয়া ক্লিক করে : মিডিয়া

মজলিস নেতারা আশা প্রকাশ করে বলেন, নির্বাচনী ঐক্যের মাধ্যমে ইসলামপন্থী ও গণতান্ত্রিক শক্তির সম্মিলিত প্রচেষ্টায় ভোটের মাঠে ইতিবাচক ফল আসবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222