মাদারগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা, স্বামী আটক

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নেশাগ্রস্ত স্বামী শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। অভিযুক্ত স্বামী রবিউল ইসলাম (২৬) জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (৩০ জানুয়ারি) জুম্মা নামাজের সময় উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসীর সুত্রে জানা যায়, অভিযুক্ত স্বামী রবিউল তার স্ত্রী সানজিদাকে শ্বশুরবাড়ি থেকে নিতে আসলে সে যেতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীর গলার পিছনে আঘাত করে স্বামী রবিউল। এসময় সানজিদা চিৎকার করলে আশেপাশের লোকজন রবিউলকে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়। আহত সানজিদাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত রবিউলকে আটক করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222