আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে দায়িত্ব পালনের জন্য ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা আচরণবিধি দেখার পাশাপাশি দায়িত্ব পাওয়া নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট এবং স্ট্রাইকিং ফোর্স বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনী টিমকে দিক নির্দেশনা দেবেন।
গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পাওয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন।
তারা ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে যোগদান করবেন। এর আগে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এআইএল/
