মব করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত: আইজিপি

by Fatih Work

নির্বাচনে মব সৃষ্টির চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, পুরো আসনের ভোট গ্রহণ স্থগিত করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথাও জানান তিনি।

নির্বাচনে মব বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট ভোটকেন্দ্র নয়, পুরো আসনের ভোট গ্রহণ স্থগিত করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

আইজিপি বলেন, নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন রয়েছে। নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অতীতের নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের এবারের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। পুলিশ বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সব মিলিয়ে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222