নাজমুল হুদা মজনু >>
রক্তরাঙা বাংলাদেশে গুরুতর নির্বাচন।
দুর্নীতিকে দূরে ঠেলে দিতে হবে নির্বাসন।
বর্ণিল ব্যালটে বুঝে সুঝেই মারো সিল
ন্যায়নীতি খুঁজে আনো পাখি আবাবিল।
বাদশাহ আবরাহর অহঙ্কার হয়েছে চূর্ণ
আজও কাবাঘর আল্লাহর রহমতে পূর্ণ।
আমরা নির্ভীক মুজাহিদ মুসলিম বান্দা
ঈমান ভরা হৃদয়ে তাই নেই কোনো ধান্দা।
সাহসী জুলাইযোদ্ধারা একেকজন হাদি
জান যায় যাক জুলুমের প্রচণ্ড প্রতিবাদী।
আমাদের ইতিহাস দীপ্ত ওহুদ ও বদরে
অনুরাগী কলবে শান্তি নামে শবেকদরে।
মুসাফির জিন্দেগিতে ক্ষণিকের চাষবাস
সিয়াম সাধনায় কেটে যায় পুরোটা মাস।
খুশির ঈদ সমাগত সারা দুনিয়ায় যখন
ফিলিস্তিনে এতিমরা ক্ষুধায় কাঁদে তখন।
এনএ/
