নিজ আসনে ভোটার নন আল্লামা মামুনুল হকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে নানা আলোচনার মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ঢাকা-১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজকে ঘিরে। তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটার হিসেবে নিবন্ধিত রয়েছেন ঢাকা-১৭ আসনে। ফলে নিজের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি।

বিজ্ঞাপন
banner

ঢাকা-১৩ আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। তবে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ববি হাজ্জাজের ভোটার নম্বর ৬৭৮২ এবং তার ভোটকেন্দ্র বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৩ নম্বর কেন্দ্র, যা ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত।

আইন অনুযায়ী, একজন প্রার্থী দেশের যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারেন, তবে ভোট দিতে হয় নিজ নিবন্ধিত এলাকায়। এ কারণে ঢাকা-১৩ আসনের আদাবর, শ্যামলী ও মোহাম্মদপুর এলাকায় বিষয়টি নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

আদাবরের এক ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম বলেন, “প্রার্থী যে আসন থেকে নির্বাচন করছেন, সেই এলাকার ভোটার হলে মানুষের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। এতে স্থানীয় ইস্যুগুলো বোঝা সহজ হয়।”

শ্যামলীর বাসিন্দা ও শিক্ষিকা নুসরাত জাহান বলেন, “আইনগতভাবে সমস্যা না থাকলেও ভোটার হিসেবে ওই এলাকায় থাকলে প্রতীকীভাবে একটা বার্তা যায় যে তিনি এখানকার বাসিন্দাদের প্রতিনিধি হতে চান।”

অন্যদিকে মোহাম্মদপুরের এক তরুণ ভোটার আরিফ হোসেনের মত ভিন্ন। তিনি বলেন, “রাজনীতিতে অনেকেই কর্মক্ষেত্র বা সাংগঠনিক কারণে অন্য এলাকায় সক্রিয় থাকেন। ভোটার তালিকায় নাম অন্য আসনে থাকাটা অস্বাভাবিক কিছু নয়।”

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব আলম বলেন, “বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভৌগোলিক সীমাবদ্ধতা নেই। তবে স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের ভোটার হওয়া একটি মানসিক সংযোগ তৈরি করে, যা ভোটের রাজনীতিতে গুরুত্ব রাখে।”

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। কেউ কেউ একে স্বাভাবিক প্রক্রিয়া বলছেন, আবার কেউ স্থানীয় রাজনীতিতে এর প্রভাব নিয়ে প্রশ্ন তুলছেন।

সব মিলিয়ে আইনগত বাধা না থাকলেও নিজের আসনের ভোটার না হওয়ায় ববি হাজ্জাজকে ঘিরে ঢাকা-১৩ এলাকায় নানা মত ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222