নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে পয়ামে ইনসানিয়াতের অভিনন্দন

by Nur Alam Khan

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের দুই-তৃতীয়াংশ আসনে নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রদত্ত এক বিবৃতিতে সংগঠনটির আমির ও মুরশিদুল উম্মাহ হযরত সাইয়েদ মুহাম্মদ রাবে’ হাসানী নদভী রহ.-এর খলীফা শায়খ ড. আল্লামা পীর  শহীদুল ইসলাম ফারুকী হাফি. এই অভিনন্দন জানান এবং এই ঐতিহাসিক বিজয়ের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে গভীর শুকরিয়া আদায় করেন।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে আমিরে পয়ামে ইনসানিয়াত বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবসময়ই হক্কানী ওলামায়ে কেরাম ও দ্বীনি নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করতেন। তিনি আশা প্রকাশ করেন, জনাব তারেক রহমান তার সম্মানিত পিতা-মাতার আদর্শ ও পদাঙ্ক অনুসরণ করে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবেন।

তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ সা.-এর আদর্শ বাস্তবায়নের যে অঙ্গীকার তিনি জাতির সামনে ব্যক্ত করেছেন, তার আলোকে রাষ্ট্র পরিচালনা করলে দেশ শান্তি, ন্যায়বিচার ও কল্যাণের পথে অগ্রসর হবে—এটাই জাতির প্রত্যাশা।

বিবৃতির শেষাংশে আমিরে পয়ামে ইনসানিয়াত নবনির্বাচিত সরকারের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নতুন নেতৃত্বের প্রতি গভীর আশাবাদ ব্যক্ত করেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222