প্রশংসা কুড়াচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘রেহলা-এ-তারাবি’

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

রমজানজুড়ে ভিন্নধর্মী উদ্যোগ ‘রেহলা-এ-তারাবি’ কর্মসূচির মাধ্যমে আলোচনায় রয়েছেন এননিপির মুখ্য সমন্বয়ক আলোচিত তরুণ রাজনীতিবিদ নাসীরুদ্দিন পাটওয়ারী। ‘৩০ তারাবি • ৩০ মসজিদ’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন মসজিদে তারাবির নামাজ আদায় ও মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে এ উদ্যোগ।

বিজ্ঞাপন
banner

সোমবার রাজধানীর সিদ্ধেশ্বরী লেনের খন্দকার গলিতে অবস্থিত বায়তুস সুজুদ জামে মসজিদে ষষ্ঠ তারাবির নামাজ আদায় শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় স্থানীয়রা তীব্র গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরেন। রমজান মাসে সেহরি ও ইফতার প্রস্তুতে চরম ভোগান্তির কথা জানিয়ে দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

আলোচনায় আরও উঠে আসে গণপরিবহনে নারীদের হয়রানির বিষয়টি। এক নারী অভিযোগ করেন, ঢাকার পাবলিক বাসে নারীরা নিয়মিত হয়রানি ও ভাড়া সংক্রান্ত অনিয়মের শিকার হচ্ছেন। এ প্রেক্ষিতে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে নারীদের জন্য নিরাপদ এবং শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের জন্য আরও জনবান্ধব করার দাবি জানানো হয়।

এর আগের দিন রোববার ইস্কাটন গার্ডেন অফিসার্স কোয়ার্টার জামে মসজিদে পঞ্চম তারাবির নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের বক্তব্য শোনেন তিনি। সেখানে শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি উঠে আসে বলে জানান সংশ্লিষ্টরা।

এছাড়া কার্জন হল প্রাঙ্গণের মুসা খাঁ জামে মসজিদে তৃতীয় তারাবির নামাজ আদায়ের পর মহান ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর কবর জিয়ারত করেন নাসীরুদ্দিন পাটওয়ারী।

সামাজিক মাধ্যমে প্রশংসা

‘রেহলা-এ-তারাবি’ কর্মসূচি ঘিরে সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। মাহমুদুল ইসলাম নামের একজন লেখেন, “আপনি নির্বাচনে না জিতলেও মানুষের মনে জায়গা করে নিয়েছেন। ভোটে বিজয়ী হওয়াটাই বড় কথা নয়—মানুষের ভালোবাসাই বড় অর্জন।”

Hm Lokman Ali লেখেন, “ধন্যবাদ নাসিরুদ্দিন পাটোয়ারী, জনগণের সাথে থাকার জন্য।”

Amjad Reels BD নামে একজন মন্তব্য করেন, “আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আপনি যেন খুব তাড়াতাড়ি আরও বেশি সফলতা অর্জন করতে পারেন।”

তবে নিরাপত্তার বিষয়েও সতর্ক করেছেন কেউ কেউ। Engr Mahfuzul Hasan BulBul নামে একজন মন্তব্য করেন, আগেভাগে লোকেশন ঘোষণা না করে নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর জানানোই উত্তম। তিনি নাসীরুদ্দিন পাটওয়ারীর নিরাপত্তা কামনা করেন।

উল্লেখ্য, নাসীরুদ্দিন পাটওয়ারী সামাজিক মাধ্যমে আগাম জানিয়ে দেন কোন দিন কোন মসজিদে তারাবির নামাজ আদায় করবেন।  ‘রিহলা-এ-তারাবী’ কর্মসূচির ধারাবাহিকতায় আজ সপ্তম রমাদানের তারাবী ‘পশ্চিম শান্তিবাগ জামে মসজিদে’ আদায় করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার এই ব্যতিক্রমী উদ্যোগকে অনেকেই জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির একটি ইতিবাচক প্রচেষ্টা হিসেবে দেখছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222