আফগান-পাকিস্তান যুদ্ধ হারাম: মুফতী তাকী উসমানী

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতী তাকী উসমানী আফগানিস্তান ও পাকিস্তানের চলমান উত্তেজনা ও সংঘাতকে ‘হারাম’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। এক অডিও বার্তায় তিনি বলেন, রমজান সবরের মাস হলেও দুঃখজনকভাবে এই পবিত্র মাসেই দুই মুসলিম দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “এখানেও মুসলমান, ওখানেও মুসলমান। মুসলমান মুসলমানের সঙ্গে যুদ্ধ করা কোনোভাবেই জায়েজ নয়; এটি দুই দেশের জন্যই হারাম।”

তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের এই সংঘাত কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়; বরং এতে উভয় দেশের ক্ষতিই হবে।

মুফতী তাকী উসমানী স্মরণ করিয়ে দেন, অতীতেও কঠিন পরিস্থিতির মধ্যেও আফগানিস্তানের তালিবান নেতৃত্বের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো ছিল। এমনকি আমেরিকার সঙ্গে যুদ্ধাবস্থাতেও পারস্পরিক বোঝাপড়া বজায় ছিল বলে উল্লেখ করেন তিনি। তাই বর্তমান সংঘাতকে তিনি অপ্রত্যাশিত ও দুঃখজনক হিসেবে বর্ণনা করেন।

তিনি আরও বলেন, পাকিস্তানকে দুর্বল করার জন্য নানামুখী চক্রান্ত চলছে এবং চলমান যুদ্ধ সেই চক্রান্তেরই অংশ হতে পারে। এই পরিস্থিতিতে তিনি উভয় দেশের নেতৃত্বকে সংযম প্রদর্শন ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।

দীর্ঘ অডিও বার্তার শেষাংশে তিনি মুসলিম উম্মাহর ঐক্য রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিভেদ ও সংঘাত নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমেই এ সংকট থেকে উত্তরণের পথ খুঁজে নিতে হবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222