সাত সীমান্ত প্রদেশে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ অব্যাহত: তালেবান

সাত সীমান্ত প্রদেশে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ অব্যাহত: তালেবান

by Fatih Work

আফগানিস্তানের সীমান্তবর্তী কয়েকটি প্রদেশে পাকিস্তানের সঙ্গে সশস্ত্র সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে দাবি করেছে তালেবান কর্তৃপক্ষ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, রাতভর চলা সংঘর্ষে উভয় পক্ষের হতাহতের ঘটনাও ঘটেছে।

তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র সিদিকুল্লাহ নাসরাত বলেন, আফগানিস্তানের সাতটি প্রদেশে পাকিস্তানি বাহিনীর সঙ্গে লড়াই হয়েছে। তার দাবি অনুযায়ী, কান্দাহার, কুনার, নাঙ্গারহার, খোস্ত, নুরিস্তান, পাকতিয়া এবং পাকতিকা প্রদেশে রাতভর তীব্র লড়াই চলেছে।

বিজ্ঞাপন
banner

তিনি আরও দাবি করেন, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে চালানো প্রতিশোধমূলক হামলায় অন্তত ৪১ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

নাসরাত বলেন, একই সময়ের সংঘর্ষে তালেবান বাহিনীরও ক্ষয়ক্ষতি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এ সংঘর্ষে অন্তত তিনজন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।

তথ্যসূত্র: আফগানিস্তান ইন্টারন্যাশনাল

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222