চাকরি প্রার্থীরা চারিত্রিক সনদ ইমামদের কাছ থেকে নেবে : প্রধানমন্ত্রীকে মুফতি ফয়জুল করীম

by hsnalmahmud@gmail.com

আতাউল্লাহ নাবহান মামদুহ >>

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বলেছেন, চাকরি প্রার্থীদের চরিত্র যাচাইয়ের জন্য এলাকার ইমামদের কাছ থেকে চারিত্রিক সনদ নেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এতে সমাজে নৈতিকতা বাড়বে বলে তিনি মনে করেন।

বিজ্ঞাপন
banner

শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ আমন্ত্রিত অতিথিগণ।

মুফতি ফয়জুল করীম বলেন, আলেমদের প্রকৃত সম্মান নিশ্চিত করতে হলে তাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিতে হবে। কোরআন ও হাদিসবিরোধী কোনো বক্তব্য না দেওয়া পর্যন্ত তাদের বক্তব্যে বাধা দেওয়া উচিত নয়।

তিনি বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য দেওয়া সম্মানী ভাতা যেন তাদের নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়। বরং এটি যেন প্রকৃত সম্মান হিসেবেই দেওয়া হয়।

ইমাম-মুয়াজ্জিনদের বরখাস্তের বিষয়ে একটি নির্দিষ্ট নীতিমালা তৈরিরও আহ্বান জানান তিনি। তার মতে, অনেক সময় তুচ্ছ কারণে ইমাম বা মুয়াজ্জিনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তাই কী কারণে তাদের বরখাস্ত করা যাবে, সে বিষয়ে স্পষ্ট নিয়ম থাকা প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, এ বিষয়ে সরকার কাজ করছে।

মুফতি ফয়জুল করীম আরও বলেন, চাকরি প্রার্থীদের চারিত্রিক সনদ যদি স্থানীয় ইমামদের কাছ থেকে নেওয়া হয়, তাহলে ইমামরা যাচাই করতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন কি না এবং তার আচরণ-আদর্শ কেমন। এতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222