পাকিস্তান ঈদেও হামলা চালাল, আফগান সেনা প্রধানের হুঁশিয়ারি

by hsnalmahmud@gmail.com

ঈদুল ফিতর উপলক্ষে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতি সত্ত্বেও দুরান্ড রেখা-সংলগ্ন এলাকায় পাকিস্তানের হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে আফগানিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ঈদবার্তায় এ তথ্য জানানো হয়। ঈদুল ফিতর উপলক্ষে কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় ইমারাতে ইসলামিয়া ও পাকিস্তানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল।

বিজ্ঞাপন
banner

এ ঘটনায় আফগান সেনা প্রধান ফাসিহুদ্দিন ফিতরাত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ধরনের হামলা আবারও হলে যুদ্ধবিরতি অর্থহীন হয়ে যাবে এবং ইমারাতে ইসলামিয়া এর জবাবে চূড়ান্ত পদক্ষেপ নেবে।

ফাসিহুদ্দিন ফিতরাত বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও পাকিস্তানের হামলা অব্যাহত থাকা দেশটির অঙ্গীকারহীনতা ও প্রতারণার প্রমাণ। তিনি জোর দিয়ে বলেন, পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে ইমারাতে ইসলামিয়া পাল্টা পদক্ষেপ নেওয়া থেকে বিরত থেকেছে এবং যুদ্ধবিরতির প্রতি নিজেদের অঙ্গীকার বজায় রেখেছে।

তবে তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলার পুনরাবৃত্তি হলে যুদ্ধবিরতি অর্থহীন হয়ে যাবে। পাকিস্তানের এমন কর্মকাণ্ডের জবাবে ইমারাতে ইসলামিয়া চূড়ান্ত জবাব দেবে বলেও জানান তিনি। সূত্র : আরিয়ানা নিউজ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222