বিশ্বজুড়ে আমেরিকানদের সতর্কতা অবলম্বনের আহ্বান

by naymurbd1999@gmail.com

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কতা জারি করেছে। এতে আহ্বান করা হয়েছে, বিশ্বজুড়ে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকানদের আরো বেশি সতর্কতা অবলম্বন করতে।

এতে আরো বলা হয়েছে, ‘মাঝেমধ্যে আকাশপথ বন্ধের কারণে ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে। মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন
banner

ইরান-সমর্থক গোষ্ঠীগুলো বিদেশে অন্যান্য মার্কিন স্বার্থ অথবা বিশ্বজুড়ে আমেরিকানদের সঙ্গে সম্পর্কিত স্থানগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।’
বিদেশে অবস্থানরত আমেরিকানদের নিকটতম মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। এই সতর্কতা এমন এক সময়ে এসেছে যখন, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলা চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে এবং তেহরান পাল্টা হিসেবে ইসরায়েল, জর্দান, ইরাক ও মার্কিন সামরিক সরঞ্জাম থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

এই হামলাগুলো ২৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবং এতে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত এক হাজার ৩০০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222