সিঙ্গাপুরে মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

by hsnalmahmud@gmail.com

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউতে রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই উন্নতির দিকে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
banner

তিনি জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাসের চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। পরিবারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে।

জানা গেছে, গত ১৫ মার্চ সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। এরপর থেকেই তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামীকাল শনিবার (২৮ মার্চ) সকালে হাসপাতালের মেডিকেল বোর্ড বৈঠকে বসবে। বৈঠকে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানানো হবে।

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া করছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222