দেশের চামড়া শিল্পের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবেলায় আজ বুধবার (২৯ এপ্রিল ২০২৬) রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়ার সভাপতিত্বে ‘চামড়া শিল্প রক্ষা কমিটি’র উদ্যোগে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সেক্রেটারি মুফতী আফজাল হুসাইনের সঞ্চালনায় উক্ত বৈঠকে কুরবানীর পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন আলোচনা পর্যালোচনা করা হয়।
উক্ত বৈঠকে আরো উপস্থিত ছিলেন মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, মুফতী ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ ও মাওলানা আব্দুল্লাহ ইদরীস প্রমুখ।
বৈঠকে উপস্থিত আলোচকগণ চামড়া শিল্পের উন্নয়ন ও ন্যায্য মূল্য নির্ধারণের লক্ষ্যে আলোচনা করেন। এবং সরকারের সংশ্লিষ্ট মহলকে আন্তরিক ভূমিকা পালনের জন্য জোর দাবি জানান।
এ উপলক্ষে সরকারের প্রতি কয়েকটি দাবি নিয়ে আগামী ৬ মে বুধবার বাদ মাগরিব পুরানা পল্টনস্থ আল্লামা শাহ আহমদ শফী রহ. মিলনায়তনে এক মতবিনিময় সভার সিদ্ধান্ত গৃহীত হয়।
হাআমা/
