শরিয়াহ স্ট্যান্ডার্ড কোর্সের তৃতীয় ব্যাচের উদ্বোধন

by Fatih Work

সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ আয়োজিত বাহরাইনভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘আওফি’ (AAOIFI) প্রবর্তিত ‘সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি ইন শরিয়াহ স্ট্যান্ডার্ডস’ (CPSS) কোর্সের তৃতীয় ব্যাচের টিউটোরিয়াল ক্লাসের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার (২০ এপ্রিল) অনলাইন জুম প্ল্যাটফর্মে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর এবং বিএসইসি’র শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিজ্ঞাপন
banner

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সময়োপযোগী ও মানসম্মত শিক্ষা কার্যক্রমের মাধ্যমেই দেশে ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করা সম্ভব। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের জন্য শিগগিরই ‘ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ চালুর ঘোষণা দেন এবং এ বিষয়ে ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্যে ইসলামিক আরবি ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এবং অন্যান্য বক্তারা সিপিএসএস কোর্সের পাশাপাশি ইসলামিক ফাইন্যান্স বিষয়ে পিজিডি ও মাস্টার্স প্রোগ্রাম চালুর ওপর গুরুত্বারোপ করেন।

সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট ড. সৈয়দ সাখাওয়াতুল ইসলাম এবং কোর্স কো-অর্ডিনেটর মো. রুহুল আমীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বোর্ডের ভাইস-চেয়ারম্যান ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, বাংলাদেশ ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মুহাম্মাদ আমীর হুসাইন এবং বিএসইসি’র অতিরিক্ত পরিচালক শেখ মো. লুৎফুল কবির। বক্তারা দক্ষ জনশক্তি গড়তে এ ধরনের আন্তর্জাতিক মানের কোর্সের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও অংশ নেন ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালক মো. জুলকারনাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ইসলামি ব্যাংকিং বিভাগের শীর্ষ কর্মকর্তারা। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, আওফি’র মানদণ্ড অনুযায়ী পরিচালিত এই কোর্সটি সম্পন্ন করার মাধ্যমে পেশাদার ব্যাংকার ও গবেষকরা বৈশ্বিক ইসলামি অর্থায়ন ব্যবস্থায় আরও দক্ষ হয়ে উঠবেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222