২ জুলাই থেকে শুরু হবে চলতি বছরের এইচএসসি পরীক্ষা

by Masudul Kadir

নিউজ ডেক্স:: আগামী ২ জুলাই থেকে শুরু হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এ পরীক্ষার সব কেন্দ্রে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা ও তাতে ইন্টারনেট সংযোগ চালুর রাখার নির্দেশ দিয়েছিল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

একই সঙ্গে থানা থেকে প্রশ্নপত্রগুলো কে বা কারা আনবেন, তাদের তথ্যও পাঠাতে বলা হয়েছিল। গত ১ জুন এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি চিঠি সব কেন্দ্রের সচিবকে পাঠানো হয়েছিল।

বিজ্ঞাপন
banner

একদিন পরই সেই চিঠি বাতিল করেছে ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা নতুন চিঠিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভির ডিভিআর, এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি, থানা থেকে প্রশ্নপত্র গ্রহণে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্যগুলো পাঠানোসংক্রান্ত চিঠি স্থগিত করা হলো। এ বিষয়ে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222