পরীক্ষার ‘নজরে সানি’র ৫০% ফি ফেরত দিচ্ছে বেফাক

আব্দুল্লাহ কাসিম আজওয়াদ

by hsnalmahmud@gmail.com

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর অধীনে অনুষ্ঠিত বিগত ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় যেসকল শিক্ষার্থী ‘নজরে সানি’ (খাতা পুনঃনিরীক্ষণ) বা রিভিউ-এর আবেদন করেছিলেন, তাদের ফি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যেসব শিক্ষার্থীর খাতা পুনঃনিরীক্ষণের পর নম্বর বৃদ্ধি পেয়েছে, তারা তাদের জমাকৃত ফির ৫০ শতাংশ (অর্ধেক) ফেরত পাবেন।

মঙ্গলবার (১৯ মে) (০১ জিলকদ, ১৪৪৭ হিজরি) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল ২০ মে, ২০২৬ (০২ জিলকদ, ১৪৪৭ হিজরি) থেকে এই ফি ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে।

ফি ফেরত গ্রহণের নিয়মাবলী:

ভুক্তভোগী শিক্ষার্থী বা সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষকে ফি ফেরত নিতে নিম্নোক্ত প্রক্রিয়া অনুসরণ করতে হবে:

১. ফি ফেরত নেওয়ার জন্য সর্বপ্রথম ‘নজরে সানি’র ফি জমা দেওয়ার মূল রশিদ জমা দিতে হবে।
২. কোনো কারণে মূল রশিদ জমা দিতে অপরাগ হলে, পরীক্ষার্থীর মূল প্রবেশপত্র (Admit Card) প্রদর্শন করতে হবে এবং এর একটি ফটোকপি জমা দিতে হবে।
৩. যদি তাও সম্ভব না হয়, তবে সংশ্লিষ্ট মাদরাসার মুহতামিম (অধ্যক্ষ) অথবা নাযেমে তা’লীমাতের (শিক্ষা সচিব) সিল ও স্বাক্ষর সম্বলিত একটি সত্যায়নপত্র জমা দিতে হবে।
৪. এই ফি ফেরত নেওয়ার শেষ সময়সীমা আগামী ৩০ শাবান, ১৪৪৮ হিজরি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বেফাকের অন্তর্ভুক্ত সকল মাদরাসা কর্তৃপক্ষকে তাদের উত্তীর্ণ ও নম্বর বৃদ্ধি পাওয়া শিক্ষার্থীদের এই ফি গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222