রাবি ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি মুকিত, সাধারণ সম্পাদক প্রণব

by Abid vs36

মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছায়া জাতিসংঘ সংস্থার (আরইউমুনা) ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মুকিত আলম সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী প্রণব কুমার সাহা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ পরিষদে ১৩ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও রাবি লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক।

বিজ্ঞাপন
banner

কমিটির অন্য শীর্ষ কর্মকর্তাদের মধ্যে যুগ্ম সম্পাদক হিসেবে সুমাইয়া আক্তার আলো ও মশিউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ইয়াছিন আরাফাত ও আফ্রিদা বিনতে ইকবাল দায়িত্ব পেয়েছেন। এছাড়া সংগঠনটি পরিচালনার জন্য সাতজন পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন মোঃ বায়েজীদ হোসেন, আফসানা মীম, আল হাবিব, আরমান হোসেন, রাইয়ান বিনতে হাবিব, আবুল কালাম রকিব এবং পাইংপ্রু মারমা। উক্ত বার্ষিক কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আতিকুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি দেওয়ান বাঁধন এবং সাবেক সাধারণ সম্পাদক ইরফান সরোয়ার জীবন।

নতুন দায়িত্ব গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নবনির্বাচিত সভাপতি মুকিত আলম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংগঠনটি প্রতি বছর বিভিন্ন কনফারেন্স এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মশালার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে রাবি ছায়া জাতিসংঘ সংস্থার অগ্রগতি ও কার্যক্রমকে আরও বেগবান করতে নতুন কার্যনির্বাহী পরিষদ নিরলসভাবে কাজ করে যাবে। অন্যদিকে সাধারণ সম্পাদক প্রণব কুমার সাহা বলেন, এই সংগঠনটি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, বরং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের মাধ্যমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কূটনীতি ও নেতৃত্বগুণ বিকাশে ভূমিকা রাখছে। সংগঠনের সফলতা মূলত সদস্যদের পারস্পরিক সমন্বয়ের ওপর নির্ভর করে এবং সবার সহযোগিতায় এই সংস্থাকে আরও বহুদূর এগিয়ে নেওয়া সম্ভব হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222