বিইআরসিকে বিদ্যুতের নতুন দাম পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

by hsnalmahmud@gmail.com

প্রান্তিক গ্রাহক (লাইফলাইন) বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জীবনযাত্রার ওপর বিরুপ প্রভাব পড়তে পারে, তাই বিদ্যুতের নতুন দাম পুনর্বিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (৪ জুন) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিদ্যুতের পুনর্নির্ধারিত ট্যারিফ সরকারের গৃহীত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞাপন
banner

এতে বলা হয়, সম্প্রতি বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানির বিভিন্ন গ্রাহক শ্রেণির বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব পেয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ২০-২১ মে গণশুনানি গ্রহণের পর বিদ্যুতের পাইকারি (বাল্ক), সঞ্চালন এবং খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ করে।

এতে আরও বলা হয়, বিইআরসির পুনর্নির্ধারিত ট্যারিফে বিদ্যুৎ বিভাগের অনুমোদনক্রমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক প্রেরিত প্রান্তিক (লাইফ লাইন) গ্রাহকদের জন্য প্রস্তাবিত ট্যারিফের প্রতিফলন ঘটেনি- যা বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। বিদ্যুৎ বিভাগ মনে করে এর ফলে প্রান্তিক গ্রাহকগণ (লাইফলাইন) বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর বিদ্যুৎ খাতে ব্যয় অনেক বেড়ে যাবে ফলে তাদের জীবনযাত্রার ওপর বিরুপ প্রভাব পড়তে পারে।

‘দেশের নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জীবন যাত্রার মান বৃদ্ধি করার জন্য বর্তমান সরকার সম্ভাব্য সকল পদক্ষেপ নিয়েছে। ফলে প্রান্তিক গ্রাহকদের (লাইফলাইন) জন্য পুনর্নির্ধারিত ট্যারিফ সরকারের গৃহীত নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।’

এ পরিপ্রেক্ষিতে পুনর্নির্ধারিত ট্যারিফ পর্যালোচনা করে প্রান্তিক গ্রাহকদের জন্য গত ৩ মে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পাঠানো প্রস্তাবের আলোকে পুনর্নির্ধারণের জন্য বিদ্যুৎ বিভাগ থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)কে অনুরোধ করে পত্র প্রেরণ করা হয়েছে। আশা করা যায় বিইআরসি এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222