সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারালেন সংসদ সদস্য হানজালা

by Fatih Work

জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে নিজের জুতা হারানোর অভিযোগ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

সোমবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই বিড়ম্বনার কথা জানান।

বিজ্ঞাপন
banner

ফেসবুক পোস্টে এমপি হানজালা লিখেছেন, আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। নামাজ শেষ করে বের হয়ে দেখেন তার নিজের জুতাটি যথাস্থানে নেই,  সেখানে অন্য একটি জুতা পড়ে আছে। তিনি ধারণা করছেন, হয়তো অন্য কেউ ভুলবশত তার জুতাটি পরে চলে গেছেন। অত্যন্ত ইতিবাচক ভঙ্গিতে তিনি আরও উল্লেখ করেন, এটি জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটি। যিনি ভুল করে জুতাটি নিয়ে গেছেন, তার প্রতি শুভকামনা জানিয়ে তিনি মজা করে লিখেছেন, “যদি এই পোস্টটি আপনার চোখে পড়ে, তবে আমার জুতাটি ফিরিয়ে দিলে খুশি হব। আপনার জুতাটি আগের জায়গাতেই রাখা আছে।”

উল্লেখ্য, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাইদ উদ্দিন আহমাদ হানজালা। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই নির্বাচনে ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার পেয়েছিলেন ৬৪ হাজার ৫২৪ ভোট।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222