পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৪ বাংলাদেশি গ্রেপ্তার

by Abid

পুলিশ ও আরপিএফের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার পরিকল্পনা করছিলেন। তল্লাশিকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত বেশ কিছু জাল আধার কার্ড, প্যান কার্ড, স্বর্ণালঙ্কার এবং একাধিক মোবাইল ফোন। ভারতীয় নথিগুলো তারা কীভাবে এবং কার মাধ্যমে সংগ্রহ করেছেন, সে বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। ধারণা করা হচ্ছে, কোনো একটি পাচারকারী চক্র তাদের সীমান্ত পার করে ভারতের বিভিন্ন রাজ্যে পাঠানোর চেষ্টা করছিল।

জলপাইগুড়ি আরপিএফ ও স্থানীয় থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছে। বর্তমানে তাদের বিচারিক প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মোবাইল ফোন ও নথিপত্র বিশ্লেষণ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং অনুপ্রবেশের মূল রুট কোনটি ছিল তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সাম্প্রতিক সময়ে সীমান্তে কড়াকড়ি থাকলেও কীভাবে এত বড় একটি দল জাল নথিসহ ভারতের ভেতরে প্রবেশ করল, তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222